

নামকরণের সার্থকতা:-
সময়ের প্রয়োজনে, ধরিত্রীতে সংকট মোচনের রক্ষার্থে- দশ দিকে সচেতনতা বৃদ্ধিতে, নানান শক্তি একত্রিত হয়ে- দশ প্রতীকের সমন্বয়ে, শুভ উগ্র মহাশক্তির শুদ্ধ প্রতিমূর্তিই হলো- অয়ন্তিকা। বিশ্ব চরাচর যার আবাস। এই ধরাধামে প্রায় সবকিছুই মানব পরিবারকেন্দ্রিক। ধারাবাহিকভাবে দশ দিন ধরে নির্দিষ্ট কিছুর অভ্যাস করলেই এই বা যে কোন অভ্যাস এর পরিবর্তন হওয়া শুরু হয়। দশ চক্রে ভগবান যে ভূত । দশে মিলে করি কাজ, হারি-জিতি নাহি লাজ। অয়ন্তিকার সৌন্দর্যের আভা দশ দিকেই বিকিরণ হচ্ছে। জীবকুলের স্বাস্থ্য এবং সম্পদ রক্ষার্থে আগমন- অয়ন্তিকা হেল্থ এন্ড ওয়েল্থ অরগানাইজেশন। এটি হলো মানব সম্পদের ভান্ডার। সংস্থার পথ চলা শুরু- 12/01/2021 তারিখে “Ayantika Health and Wealth Organisation” নামে, সংবিধান তৈরি হয়-23/01/2021 তারিখে, এবং 12/07/2022 তারিখে নিবন্ধিত হয়ে “DHALHARA AYANTIKA HEALTH AND WEALTH ORGANISATION” নামে পূর্ণসত্তা লাভ করে সোসাইটি হিসাবে, যার Registration No- S0028416 of 2022-2023, WB Act XXVI of 1961)
——————————–—————–
১০টি প্রতীকের ব্যাখ্যা
১০প্রতীক————১০অস্ত্র(শক্তি)———–১০দাতা—–
- মঙ্গলময় জাগরনের প্রতীক….. শঙ্খ—–বরুণ দেব।
- আবর্তিত সময় ও সৌন্দর্যের প্রতীক ……সুদর্শনচক্র– —বিষ্ণুদেব।
- অনুগত্যের প্রতীক.…. কাল দন্ড/গদা—–যমরাজ।
- সম্ভাবনার প্রতীক….. পদ্ম ফুল—–প্রজাপতি ব্রহ্মা।
- সংকেত, ভয় ও উদ্বোধনের প্রতীক……. ঘন্টা ……..–ঐরাবত।
- তীক্ষ্ণ জ্ঞান ও বুদ্ধিমত্তার প্রতীক।……..কুঠার/খড়্গ/তলোয়ার——–বিশ্বকর্মা।
- দৃঢ়তা ও সংহতির প্রতীক।….. বজ্র——ইন্দ্র দেব।
- ইতিবাচক লক্ষ্যভেদের প্রতীক……. তীর-ধনুক —-পবন দেব।
- বিশুদ্ধ চেতনায় বন্ধনের প্রতীক……..নাগপাশ —-শেষ নাগ।
- সত্য-তমঃ-রজঃ অর্থাৎ মনুষ্যত্বের প্রতীক…… ত্রিশূল– ——–শিব।
……………………………………………………………….
——-লোগোটির ব্যাখ্যা—–
Ayantika থেকে নেওয়া ‘A’ এবং দেবী পার্বতী তথা অয়ন্তিকার সৃষ্টি ‘বেলপাতা’ সহযোগে লোগোটি তৈরি। অয়ন্তিকার হৃদয়ে বেল পাতার অধিষ্ঠান।
নৈবেদ্যতে বেলপাতা। এটি ত্রিফলক-অর্থাৎ তিন দেবতা- ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর। তিন জায়গা- স্বর্গ- মর্ত্য-পাতাল। মনুষ্যত্বের তিন গুণ- সত্য-রজঃ-তমঃ। ত্রিনেত্র- শিব।
ডালা সহ কচি বেলপাতা হলো মহৌষধি।
মাতৃ শক্তি ও পিতৃ শক্তির মিলিত প্রকাশই হল এই সোসাইটির কর্মপদ্ধতি। Good < Better’ < Best & important < Most important. হিসেবে সবকিছু বিচার্য।।
(কলমে- সুব্রত পণ্ডিত)
…………………………………………………………..
